পাসের হার শূন্য থাকায় পাঁচ মাদরাসার এমপিও সাময়িক বাতিল!!! - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, June 27, 2018

পাসের হার শূন্য থাকায় পাঁচ মাদরাসার এমপিও সাময়িক বাতিল!!!

দাখিল পরীক্ষায় পাসের হার শূন্য থাকায় পাঁচ মাদরাসার এমপিও সাময়িক বাতিল করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সহকারী সচিব মো. আবদুল খালেকের সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, শতভাগ শূন্য পাস করা পাঁচ মাদরাসার স্বীকৃতি ও এমপিও সাময়িকভাবে বাতিল করা হল। এ সব মাদরাসাগুলো হচ্ছে- ঝালকাঠির সদর উপজেলার মোকাররমপুর দরবার শরীফ দাখিল মাদরাসা ও নলছিটির দক্ষিণ খাওক্ষির মেহেদিয়া দাখিল মাদরাসা, কুমিল্লার সদর উপজেলার শাহে মদিনা হরমুজের নেছা আমতলী দাখিল মাদরাসা ও বরুড়া উপজেলার আগানগর ইসলামিয়া দাখিল মাদরাসা এবং ভোলা চরফ্যাশন উপজেলার দক্ষিণ ওসমানগঞ্জ মোজাফফরিয়া দাখিল মাদরাসা।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র জানায়, ২০১৭ সালের দাখিল পরীক্ষায় শূন্য পাস করা পাঁচটি মাদরাসার একাডেমিক স্বীকৃতি বাতিল করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। এরপর মাদরাসা শিক্ষা অধিদফতর সেসব শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বন্ধের সুাপারিশ করে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে চিঠি দেয়। মাদরাসা শিক্ষা বোর্ডের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।আমার বাঁশখালী ডটকম। সূত্র: কারেন্টনিউজ ডটকমডটবিডি।


প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুনwww.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন