বিশ্বকাপ দেখতে ট্রাকে ১৮০০ কি.মি. পাড়ি - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, June 23, 2018

বিশ্বকাপ দেখতে ট্রাকে ১৮০০ কি.মি. পাড়ি





















আমার বাঁশখালী ডটকম:
সুইজারল্যান্ড থেকে ১৮০০ কিলোমিটার ট্রাক্টর চালিয়ে বিশ্বকাপ দেখতে রাশিয়ায় এসেছেন তিন বন্ধু। ফুটবল বিশ্বকাপের চাক্ষুস সাক্ষী হতে নজির সৃষ্টিকারি এ তিন বন্ধু হলেন- বিট স্তুদার, ওয়েরনার জেমারম্যান ও জোসেফ ওয়্যার। 

নিজ দেশের খেলা উপভোগে তারা রাশিয়ায় এসেছেন  গত বৃহস্পতিবার। কেননা সার্বিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডের ম্যাচটি ছিল পরদিন শুক্রবার। রাশিয়ায় পৌঁছে সুইস সংবাদ মাধ্যমে ট্রাক্টরের মালিক মিট স্তুদার বলেন, আপনারা যা দেখছেন এটা অবিশ্বাস্যই বলা চলে। ট্রাক্টরে করে আমরা সুইজারল্যান্ড সমর্থন করতে চলে এসেছি।

সুইজারল্যান্ড থেকে ১৪ দিনের ট্রাক্টর যাত্রা শেষ করে খেলা দেখতে আসা সার্থকই হয়েছে জেমারম্যান-জোসেফদের। সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে সুইস ফুটবল দল। দ্বিতীয় রাউন্ডের পথেও এক পা দিয়ে রেখেছে তারা।

এর আগে জার্মানির সমর্থক হাবার্থ ওয়ার্থ ত্রিশ দিনে ২৪০০ কিলোমিটার ট্রাক্টর চালিয়ে বিশ্বকাপ দেখতে এসেছিলেন। কিন্তু প্রথম ম্যাচে প্রিয় দলের হার দিয়েই শুরু হয়েছে তার যাত্রা। আমার বাঁশখালী ডটকম। সূত্র: একুশে টেলিভিশন


প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুনwww.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন