গায়ক আসিফ আকবরের রিমান্ড বাতিল ও জামিন আবেদন নামঞ্জুর কারাগারে প্রেরণ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, June 6, 2018

গায়ক আসিফ আকবরের রিমান্ড বাতিল ও জামিন আবেদন নামঞ্জুর কারাগারে প্রেরণ

আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
 
সংগীতশিল্পী আসিফ আকবরের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।
এর আগে গীতিকার-সুরকার শফিক তুহিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেফতার করা হয় আসিফকে। পরে বেলা সোয়া ১১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আসিফকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চায়। শুনানি শেষে আদালত তা নাকচ করে দিয়েছেন। অন্যদিকে আসিফ আকবরের আইনজীবী আসাদুজ্জামান ও ফারুক মিয়া তার জামিনের আবেদন করেন। এ বিষয়েও আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
 মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারে নিজ স্টুডিও থেকে আসিফ আকবরকে গ্রেফতার করে সিআইডি। সূত্র ইত্তেফাক

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন