আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
শিল্পপতি মুজিবুর রহমান সিআইপি বলেছেন, কোরআন নাজিলের মাস রমজানে সিয়াম সাধনায় যারা রোজা রাখেন তাঁদেরকে আল্লাহ ভালোবাসেন। আমি অত্যন্ত আনন্দিত সেই সম্মানিত রোজাদারদের সাথে নিয়ে ইফতার করতে পেরে।আজকে আমার আনন্দের দিন। আমাদের পরিবার মানুষের কল্যাণে কাজ করতে পারলেই খুশি হই। মানুষের সেবায় প্রকৃত ধর্ম। তাই আমরা মানুষের সেবা করতে চাই।
মরহুম মাস্টার নজির আহমদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় মোনাজাতে। চাম্বল মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল জলিল সাহেব মোনাজাত পরিচালনা করেন। শুলকবহর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আসহাব উদ্দিন আল আজাদের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবু সৈয়দ, সাধনপুর আওয়ামী লীগ সভাপতি আমান উল্লাহ চৌধুরী, ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক, দৈনিক পূর্বদেশের জিএম (এডমিন) কামরুল ইসলাম হোছাইনী, কাথরিয়া আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ ইউসুফ চৌধুরী, পুঁইছড়ি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান, বৈলছড়ি মাদ্রাসার মোহতামিম ফিরোজ আহমদ মাশরুর, বড়ঘোনা মাদ্রাসার মোহতামিম মাওলানা ইসহাক, মাওলানা নুরুল হক সুজিশ, আল ফারুক মাদ্রাসার মোহতামিম মাওলানা হারুন, আনোয়ারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি আবু তৈয়ব, দারুল করিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফকত হোসাইন চাটগামী, পুকুরিয়া মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওলানা শওকত আলী, নদওয়াতুল ওলামা মাদ্রাসার মোহতামিম মাওলানা রুহুল আমিন, মাওলানা ইউনুছ প্রমুখ।





No comments:
Post a Comment