১১ মামলায় খালেদা জিয়ার হাজিরা ৫ আগস্ট - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Sunday, July 1, 2018

১১ মামলায় খালেদা জিয়ার হাজিরা ৫ আগস্ট

রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০টিসহ মোট ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজির হওয়ার জন্য আগামী ৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। রোববার (১ জুলাই) রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা এসব মামলার অধিকাংশ মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে উল্লেখ করে আদালতের কাছে সময়ের আবেদন করেন তার আইজীবীরা। আদালত আবেদন মঞ্জুর করে ওই দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
খালেদার বিরুদ্ধে ১১টি মামলা হলো- দারুস সালাম থানার নাশতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা।
আজ রোববার এ ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানির দিন এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। আমার বাঁশখালী ডটকম। সূত্র: কারেন্টনিউজ ডটকম ডটবিডি।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন