![]() |
আমার বাঁশখালী.কম, চট্টগ্রাম প্রতিবেদক-শিমুল দেব:
কর্ণফুলী নদীতে জাহাজে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দুই শ্রমিক নিহত। চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকার কর্ণফুলী নদীতে একটি তেলবাহী জাহাজের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন।
এই ঘটনা গুরতর আহত হয়েছে আরো দুইজন। নিহতরা হলেন মো. রাশেদ (২৩) ও মো: আবু বকর (২১)। আহত দুজন হলেন, মো. কামরুল (২৮) ও আমজাদ হোসেন (৩০)।
![]() |
সোমবার (২৩ জুলাই) কর্ণফুলীর শিকলবাহা এলাকায় নোঙর করা এমভি দেশ-১ এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই জহির ইসলাম বলেন, কামরুল ও আমজাদকে আহতবস্থায় চমেকে ভর্তি করা হয়।
সন্ধায় রাশেদ ও আবু বকরকে গুরুতর আহতবস্থায় হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুল মোস্তফা বলেন, সকালে তেলবাহী জাহাজে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকেল ৪টার দিকে জাহাজ থেকে ২ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।






No comments:
Post a Comment