সীতাকুণ্ডে পানিতে পড়ে স্কুলছাত্র নিখোঁজ! - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Tuesday, July 24, 2018

সীতাকুণ্ডে পানিতে পড়ে স্কুলছাত্র নিখোঁজ!

.
আমার বাঁশখালী ডেস্ক:
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার ছোট কুমিরার সোনাপাড়া গ্রামে এঘটনা ঘটেছে।  নিখোঁজ রাহাত কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
সীতাকুণ্ডের ছোট কুমিরায় পানির ঢলে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে মোঃ রাহাত (১৩) নামের এক স্কুল ছাত্র।
জানা যায়, দুপুরে বন্ধুদের সাথে গোসল করেতে গেলে বাড়ির পাশে খালে পড়ে নিখোঁজ হয়ে যায়। এসময় বৃষ্টির কারণে খালে প্রবল পানি প্রবাহিত হচ্ছিল এতে পানির স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে যায়।  কয়েকজন বন্ধুর সামনে ভেসে চলে গেলেও অপর বন্ধুরা বিষয়টি ভয়ে প্রকাশ করেনি।
সন্ধ্যা হয়ে যাওয়ার পরও যখন পরিবারের লোকজন রাহাতকে খোঁজাখুজি করছে তখন বন্ধুরা রাহাতের ভেসে যাওয়ার বিষয়টি প্রকাশ পায়।  অনেক খোঁজাখুজির না পেয়ে পরিবারের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দিলে রাত ১০ টার দিকে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল্লাহ হারুন পাশার নেতৃত্ব ঘটনাস্থলে উপস্থিত হয়।
নিখোঁজ রাহাত কুমিরা সোনাপাড়া গ্রামের ছবির ড্রাইভারের পুত্র।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন