বিট কর্মকর্তাকে হাতকড়া পড়িয়ে বিজিবি ক্যাম্পে নেয়া হল - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Friday, July 27, 2018

বিট কর্মকর্তাকে হাতকড়া পড়িয়ে বিজিবি ক্যাম্পে নেয়া হল


আমার বাঁশখালী ডেস্ক:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে চোরাই শাল গাছ জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও বন বিভাগের বিট কর্মকর্তার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রাংটিয়া রেজ্ঞের গজনী বিট কর্মকর্তা আ: রফিককে মারধর করে হাতকড়া পড়িয়ে বিজিবি নকশী ক্যাম্পে আটক করে নিয়ে যায় টহলরত বিজিবি সদস্যরা । ২৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার গজনী বিটের গান্ধিগাঁও এলাকার ১৮ ঝোড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। বন বিভাগ, বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার গভীর রাতে কে বা কারা গারো পাহাড়ের গজনী বিটের গান্ধীগাঁও এলাকায়য় চুরি করে শাল গাছ কেটে তা বনের ভিতরে ফেলে রাখে। বৃহস্পতিবার দুপুরে বিজিবি, নকশী সীমান্ত ফাঁড়ির সদস্যরা নিয়মিত টহল দেওয়াকালে চোরাইভাবে কাটা শাল গাছ পড়ে থাকতে দেখেন। এ সময় বিজিবি সদস্যরা সেসব চোরাই গাছ জব্দ করে নকশী সীমান্ত ফাঁড়িতে নিয়ে আসার চেষ্টা করেন। হাবিলদার মো. জামালের সঙ্গে বিট কর্মকর্তা রফিকের প্রথমে উচ্চস্বরে কথাকাটাকাটি পরে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিজিবির সদস্যরা বিট কর্মকর্তা রফিককে হাতকড়া লাগিয়ে আটক করে নকশী সীমান্ত ফাঁড়িতে নিয়ে যান। এবং জব্দকৃত শাল কাঠ ক্যাম্পে রাখা হয় ।

এ ব্যাপারে রেজ্ঞ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান ওই জব্দকৃত কাঠগুলো সকালে বিটকর্মকর্তা রফিক সাহেব আটক করে পরবর্তী দুপুরে বিজিবি পূণরায় আটক করে তাদের ক্যাম্পে নিতে চাইলে বিজিবি বন বিভাগের সহিত বাকবিতন্ডা হয় বলে দাবি করে বনবিভাগ । তাদের কাজ সিমান্তে পাহাড়া দেয়া বনের দায়িত্ব আমাদের আমাদের কাজে বাধা সৃষ্টি করার পায়তারা করে থাকে । বিট কর্মকর্তা আ: রফিক জানান আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারপিট করে হাতে হাতকড়াদিয়ে তাদের ক্ষমতার অপব্যবহার করে ক্যাম্পে নিয়ে যায় । বনমালি মমতাজ উদ্দিনকেও মারপিট করে বলে জানান । অথচ তাদের ক্যাম্প আমার বিট অফিস থেকে দেড়কিলো দুরত্ব প্রায়ই দেখা হয় আমাকে একজন সরকারী লোক হিসাবে এ ভাবে লাঞ্চনা করবে আমি ভাবতে পারি নাই । এ ব্যাপারে নকশী বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার শাহাজাহান জানান উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপে তা সমাধান হয়েছে । তিনি আরো বলেন বিটকর্মকর্তা একটা চোর আমার হাবিলদার কাউয়ুমকে বাড়ি দিয়ে হাতের আঙ্গুল ফাটিয়ে দিয়েছে এর ফলে অপ্রতিকর ঘটনা ঘটেছে ।
পরে সংবাদ পেয়ে ময়মনসিংহ থেকে বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আনিসুর রহমান, ভারপ্রাপ্ত বিভাগীয় বন সংরক্ষক প্রাণতোষ কুমার রায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ নকশী সীমান্ত ফাঁড়িতে যান। সেখানে তারা বিজিবি ও বন বিভাগের কর্মকর্তাদের মধ্যে সংগঠিত অপ্রীতিকর ঘটনাটি আপস-মীমাংসার জন্য দীর্ঘ সময় ধরে উভয়ের আলোচনা শুনেন। এক পর্যায়ে উধর্তন কর্তৃপক্ষের সিদ্বান্ত মোতাবেক উভয়ের মধ্যে গঠনাটি মিমাংশা হয় । এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও রুবেল মাহমুদ বলেন, একটি বিষয় নিয়ে বিজিবি ও বন বিভাগের কর্মকর্তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। আলোচনার মাধ্যমে তার সমাধান হয়েছে। অপরদিকে ভারপ্রাপ্ত বিভাগীয় বন সংরক্ষক প্রাণতোষ কুমার রায় বলেন, দুই বিভাগের মধ্যে ঘটনার ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। উল্লেখ্য আলোচনা চলাকালিন বি,জিবি ও বনবিভাগের সরকারী দায়িত্ব পালনে কর্তব্য কাজের অবহেলার কথা বের হয়ে আসে অনেকের মুখ খেকে ।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন