তবুও নেইমারকে প্রসংশায় ভাসালেন তিতে - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, July 7, 2018

তবুও নেইমারকে প্রসংশায় ভাসালেন তিতে

ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে বেলজিয়ামের লুকাকু, কুরতোয়ারা। তবে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে হারলেও সাম্বা দেখাতে ভুলেন নি নেইমার, কস্তা, মার্সেলোরা। ব্রাজিলিয়ানদের হৃদয় ভাঙ্গলেও শান্ত না এতোটুকুই। ব্রাজিল দলের প্রধান তারকা নেইমার ছিলো উজ্জ্বল। কিন্তু ‘রেড ডেভিল’ বেলজিয়াম গোলরক্ষক কুরতোয়া ঈগলের মতো উড়ে ব্রাজিলিয়ানদের নেওয়া শট গুলো ঠেকিয়ে দেন। ৯০ মিনিটের শেষ পর্যায়ে নেইমারের নেওয়া একটি দুর্দান্ত কিক তো প্রায় গোল বারে ডুকে গিয়েছিলো। সেটিও অবিশ্বাসভাবে ঠেকিয়ে দেন কুরতোয়া। নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছিলো না নেইমার, কুতিনহোরা।

শেষকথা বেলজিয়ামের গোলরক্ষকের কাছেই হেরে গেছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই জন্য হয়তো প্রিয় শিষ্যদের বুকের মধ্যেই আগলে ধরেছেন কোচ তিতে।
সংবাদ সম্মেলনে তিনি নেইমার সম্পর্কে বলেছেন, ‘নেইমারের সেরা ছন্দে ফেরাটা বিশাল বিবর্তনের মতো মনে হয়েছে আমার। মেক্সিকোর বিপক্ষে নেইমার যখন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় তখন আমি তার সঙ্গে কথা বলেছিলাম।’
‘আমি তাকে বলেছিলাম নেইমার, তুমি শতভাগ সুস্থ হয়ে গেছ। তোমার মন যখন কোনো কিছু চায় তখন শরীরও সেই অনুযায়ীই চলে। গতি, ড্রিভলিং ও আক্রমণে তুমি ভালো করেছে।’
‘তো কম সময়ে নেইমারের ফর্মে ফিরে আসা অভাবনীয় ছিল। শারীরিকভাবেও সে খুব প্রতিভাধর। সে অনেক গতিময়। বল পায়ে যে ক্ষিপ্র গতিতে এগিয়ে গেছে সে তা এই বিশ্বকাপে আর কেউ পারেনি। আমার বাঁশখালী ডেস্ক রিপোর্ট।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন