নৌকায় ভোট দিয়ে কেউ কোনোদিন বঞ্চিত হয়নি: প্রধানমন্ত্রী - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, July 28, 2018

নৌকায় ভোট দিয়ে কেউ কোনোদিন বঞ্চিত হয়নি: প্রধানমন্ত্রী


আমার বাঁশখালী ডেস্ক:

‍”এক সময়ের দুর্গন্ধময় হাতিরঝিল এখন মানুষের বিনোদন কেন্দ্র। এখানে শুধু দেশের মানুষই নয়, বিদেশিরাও অাসে।” শনিবার বিকেলে হাতিরঝিলের নর্থ ইউলুপ উদ্বোধনের পর এক বক্তৃতায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে কেউ কোনোদিন বঞ্চিত হননি। অাগামীতেও হবেন না। নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন, কথা বলার অধিকার পেয়েছেন এবং এখন উন্নয়শীল দেশ পেয়েছেন। অাবার ভোট দিলে উন্নত বাংলাদেশ পাবেন।
তিনি আশ্বাস প্রদান করে বলেন, পুরো ঢাকা ঘিরে পাতাল পথ এবং উপরে ট্রেন থাকবে। ঢাকার চারিদিকে রিং রোড করে দেব। এছাড়া ঢাকার চারদিকে নৌপথও করে দেব।
ইউলুপ উদ্বোধনের পর মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ইউলুপ পরিদর্শনে বের হন গাড়িতে করে। পরিদর্শন শেষ করে অাবার তিনি ইউলুপ উদ্বোধনস্থলে চলে অাসেন।
প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সালে যখন ক্ষমতায় অাসি তখন এই হাতিরঝিল নিয়ে পরিকল্পনা করেছিলাম। কিন্তু ২০০১ সালে অামরা ক্ষমতায় অাসতে পারিনি। অাবার যখন ক্ষমতায় অাসলাম তখন এই হাতিরঝিলের প্রকল্প নিয়ে মাঠে নামলাম। অাজ ঢাকার মধ্যে এমন একটি সুন্দর জায়গা হয়েছে যা মানুষ কল্পনাই করতে পারে না।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন