আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
পুলিশের দাবি, গ্রেফতার নারী মাদক ব্যবসায়ী কামরুন্নাহারের পলাতক স্বামী মো. ফরিদ সমুদ্রপথে চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা
ট্যাবলেটসহ কামরুন্নাহার (৩০) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
২০ আগস্ট, সোমবার ভোরে উপজেলার রায়পুর ইউনিয়নে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার নারী মাদক ব্যবসায়ী কামরুন্নাহারের পলাতক স্বামী মো. ফরিদ সমুদ্রপথে চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) দুলাল মাহমুদ
বলেন, গোপন খবরের ভিত্তিতে ভোর ৫টায় উপজেলার রায়পুর ইউনিয়নের মাদক
ব্যবসায়ী মো. ফরিদের বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে ৩০ হাজার ইয়াবাসহ তার
স্ত্রী কামরুন্নাহারকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে বাড়ির পাশে
গোয়াল ঘরের মাটি খুঁড়ে আরও ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। কিন্তু অভিযানের
খবর টের পেয়ে ফরিদ পালিয়ে যায়। নেট সূত্র...





No comments:
Post a Comment