![]() |
আমার বাঁশখালী.কম নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিক উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সরকারী বেসরকারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ১৫ ই আগষ্ট(বুধবার) জাতীয় শোক দিবসে বাঁশখালী উপজেলা প্রশাসন এর ব্যবস্হাপনায় উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির আলোকে সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে র্যালী ও পরবর্তী আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের চিত্রাংকন প্রতিযোগিতা বাঁশখালী বালিকা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন সম্পন্ন হয়।
এদিকে বাঁশখালী উপজেলা পরিষদের উদ্যোগে বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে, বাঁশখালী পৌরসভা, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রী কলেজ, বাঁশখালী ডিগ্রী কলেজ, বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজ, মাষ্টার নজির আহমদ কলেজ, বাঁশখালী মহিলা কলেজ, বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়, শীলকূপে বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, পুইছড়ি ইজ্জতিয়া উচ্চ বিদ্যালয়, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়, ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়,গন্ডামারা উচ্চ বিদ্যালয়, সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়, বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়, কালিপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়, বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়, কোকদন্ডী উচ্চ বিদ্যালয়, বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়, পুকুরিয়া নাটমুড়া উচ্চ বিদ্যালয়, পুকুরিয়া মোনায়েম শাহ উচ্চ বিদ্যালয়, বাঁশখালী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা, পুইছড়ি ফাজিল মাদ্রাসা, শেখেরখীল দারুস সালাম ফাজিল মাদ্রাসা, বাংলা বাজার শাহ আমানত মাদ্রাসা, বৈলছড়ি হামিদিয়া রহিমা আলিয়া মাদ্রাসা, ডলমপীর ফাজিল মাদ্রাসা, রঙিয়াঘোনা ফাযিল মাদ্রাসা সহ বাঁশখালীর সকল শিক্ষা প্রতিষ্টানে শোক দিবস পালন করা হয়।





No comments:
Post a Comment