বাঁশখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, February 24, 2018

বাঁশখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ


আমার বাঁশখালী ডেক্স:
বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন পরিষদের মাঠ ভরাটে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে শ্রমিকের পরিবর্তে স্কেভেটর ও ট্রাক ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে ওই প্রকল্পের আওতায় থাকা ৪৮ জন শ্রমিক তাদের ন্যায্য মজুরি ৩ লাখ ৩৬ হাজার টাকা পাওনা থেকে বঞ্চিত হচ্ছে । অভিযোগ ওঠেছে ইউনিয়ন পরিষদের নলকূপের উপরের অংশ খুলে মটর বসিয়ে ধানি জমিতে শুস্ক মৌসুমে পানি বিক্রি করছে। তিনি উপজেলা পরিষদের অধীনে পুকুরটি ভুয়া সমিতির নামে ইজারা নিয়ে তিনি জবর দখল করে আছে। প্রতিবছর ওই পুকুর খননের নামে মাটি বিক্রয় করে। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীর অভিযোগ, ইউনিয়ন পরিষদের মাঠ ভরাটের ৩ লাখ ৩৬ হাজার টাকার ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পটি পেয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্য মমতাজ উদ্দিন। ওই প্রকল্পের সভাপতিও তিনি। প্রকল্পটির নিয়ম ৪৮ জন শ্রমিক দিয়ে ৪০ দিনের মধ্যে কাজটি সম্পন্ন করতে হবে। শ্রমিকদের ব্যবহার না করে সরকারি পুকুরের মাটি স্কেভেটর দিয়ে কেটে ট্রাক ভরে পরিষদের মাঠ ভরাট করা হচ্ছে। ফলে ৪৮ জন শ্রমিক তাদের নামে সরকারি বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছে । নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তালিকাভুক্ত শ্রমিক বলেন, মমতাজ উদ্দিন নানাভাবে হুমকি দিয়ে আমাদের কাজ করতে দিচ্ছে না। এব্যাপারে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ উদ্দিন বলেন, সরকার দৈনিক ১৭৫ টাকা শ্রমিকের বেতন ধরেছে। এ বেতনে কেউ কাজ করতে চায় না তাই স্কেভেটর দিয়ে পুকুর খনন করে ইউনিয়ন পরিষদের মাঠ ভরাট করছি। বাঁশখালী উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম মিয়াজী বলেন,‘ ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে শ্রমিক ছাড়া কাজ করার বিধান নেই। অবশ্যই শ্রমিক দিয়ে করতে হবে। ’বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা বলেন, সরকারি পুকুর খনন করার বিষয়টি শুনে তাৎক্ষণিক বন্ধ করে দিয়েছি। অন্যান্য বিষয় সহকারী কমিশনার (ভূমি) আরিফুল হক মৃদুলকে তদন্ত করার দায়িত্ব দিয়েছি। সুপ্রভাত বাংলাদেশ

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন