আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী প্রতিহিংসার রাজনীতিতে নয়:এমপি মোস্তাফিজ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, February 24, 2018

আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী প্রতিহিংসার রাজনীতিতে নয়:এমপি মোস্তাফিজ

আমার বাঁশখালী ডেক্স:
বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী, কোনো প্রতিহিংসার রাজনীতিতে নয়। যার ফলে বর্তমান সরকারের আমলে বাঁশখালীর সর্বত্র সমউন্নয়নের ধারা অব্যাহত রাখতে পেরেছি। তিনি গত বুধবার বাঁশখালীর সাধনপুরে বদরশাহ্‌ (রঃ) মাজার সংলগ্ন সড়ক, জীবন সিপাহী রোড, পেয়ারি সিংহের বাড়ি হতে ব্রাহ্মণ পাড়া টেক ও জামাল আহমদ চৌধুরী সড়কসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তিনি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা সাইফুদ্দীন আহমদ রবি, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাদু রশীদ, মুক্তিযোদ্ধা নুরশুল ইসলাম, মামুনুর রশীদ মামুন, ইউপি সদস্য ফেরদৌস উল হক, আবদুর রহিম, রেজাউল করিম, রাশেদ মনির, অহিদ, রহিম প্রমুখ। উল্লেখ্য, সাধনপুর ইউনিয়নের উপরোক্ত সড়কগুলো ১ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। আজাদী

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন