বাঁশখালী ঐতিহ্যবাহী নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, March 31, 2018

বাঁশখালী ঐতিহ্যবাহী নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন


 
 আমার বাঁশখালী.নেট প্রতিবেদক মোঃ রোবেল.
আমি গরীব হতে পারি কিন্তু আমার মন গরীব নয়-এমপি মোস্তাফিজ। দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাছিনার কাঁছে বাঁশখালীবাসীর জন্য আমি যখন যা চেয়েছি তা আমি পেয়েছি, নেত্রী আমাকে আন্তরিকতার সাথে সবিই দিয়েছে। চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এসব কথা বলেন। তিনি বাঁশখালীতে প্রায় ৭ শত কোটি টাকার উন্নয়নের বিস্তারিত তথ্য বর্ননা দিয়ে সারগর্ভ বক্তব্য রাখেন।
৩১ মার্চ, শনিবার সকালে অনুষ্ঠিত পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিশিষ্ঠ শিল্প প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক, বিশিষ্ট শিল্পপতি,দানবীর, শিক্ষানুরাগী ও নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আজিজুর রাহমান। প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, চট্টগ্রাম ১৬ আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাশখালী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সরল ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, চাম্বল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী,শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন,ছনুয়ার ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ( ওসি) সালাউদ্দীন আহমদ হিরা, পুঁইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি অত্র স্কুলের শিক্ষার্থীদের জন্য একবেলা খাবার বাবদ দুলক্ষ টাকা এবং একটি ভবন তৈরী করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন। নাপোড়া-শেখেরখীলের দুটি মসজিদ ও মন্দিরের নামে তিন লক্ষ করে মোট বার লক্ষ টাকার অনুদান দেয়ার কথাও বলেছেন তিনি।
সভাপতি আজিজুর রাহমান দক্ষিণ বাঁশখালীর নতুন ইভেন্ট হাইজিং এর আয়োজন করায় প্রতিটি হাউজিং এর জন্য পাঁচ হাজার টাকা এবং প্রতিটি ইভেন্টের উপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের বিশেষভাবে পুরস্কৃত করেন। এছাড়াও তিনি প্রতি ক্লাসের প্রথম তিন জন ও জেএসসি ও এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করেন।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন