আমার বাঁশখালী.নেট প্রতিবেদক মোঃ রোবেল
বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে পুকুরিয়ায় দক্ষিণ পাড়া জন কল্যাণ সংগঠনের উদ্দ্যোগে দারিদ্রদের মাঝে চাউল বিতরণ অনুষ্ঠান গত শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় মোঃ হাসেমের সভাপতিত্বে এক বিতরনী সভা অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ পাড়া জন কল্যাণ সংগঠনের সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবীদ আব্দুচ ছবুর ,সমাজ সেবক বেদার হোসেন ,জাকের হোমেন, নুরুল আমিন , আব্দুছ সালাম, আমির হোসেন, আবু নাসিম চৌধুরী জুয়েল, উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
অনুষ্ঠান শেষে গরীব অসহায় দরিদ্রদের মাঝে শতাধিক পরিবারের মাঝে চাউল বিতরণ সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ রাজনীতিবীদ মোঃ আব্দুচ সবুর। তিনি বলেন, আমি সব সময় এলাকার দরিদ্র ,অসহায় মানুষের পাশে থাকব এবং আরোও বলেন, এলাকার জনগণের স্বার্থে যে কোন সুবিধা-অসুবিধা,বিপদ-আপদে সব সময় পাশে থাকব। ইনশাআল্লাহ।





No comments:
Post a Comment