আমার বাঁশখালী,নেট প্রতিবেদক মোঃ রোবেল.
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃক আয়োজিত গতকাল সোমবার সকালে ১০টায় ১১তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমর্কর্তা ডাঃ কামরুল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৌহিদুল আনোয়ার, ডাঃ সৌরভ রায় চৌধুরী, ডাঃ মনিরা ইয়াছমিন,ফিজিওথেরাপীষ্ট মোঃ মোমিন আলী ও অনির্বাণ প্রতিবন্ধি সেবা ও পূণর্বাসন কেন্দ্রের পরিচালক মুহাম্মদ শফিউল্লাহ সহ বিভিন্ন স্বাস্থ্য কর্মকর্তাও কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, ডি,আর,আর ও অনির্বাণ প্রতিবন্ধি সেবা ও পূণর্বাসন কেন্দ্র। সভায় বক্তারা বলেন,
সুস্থ মানুষকে যেভাবে সহযোগিতা করা হচ্ছে তেমনি যারা প্রতিবন্ধী এবং অটিজমে ভূগছে তাদের প্রতি আমাদের সমাজকে আরো সচেতন হবার আহ্বান জানিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। কারণ এটা তাদের জন্মের কোনো দোষ নয়, আল্লাহ তো মানুষকে বিভিন্নভাবেই সৃষ্টি করেন। কাজেই সেটাকে অবহেলার চোখে দেখা ঠিক নয়। তাই সমাজের সচেতনতা একান্ত ভাবেই প্রয়োজনীয়।





No comments:
Post a Comment