আগামী কাল শুক্রবার নাটমুড়া বহুমুখী সমবায় সমিতির নির্বাচন-amarbanskhali.com - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, April 26, 2018

আগামী কাল শুক্রবার নাটমুড়া বহুমুখী সমবায় সমিতির নির্বাচন-amarbanskhali.com


বাঁশখালী উপজেলার নাটমুড়া বহুমুখী সমবায় সমিতির ত্রি–বার্ষিক নির্বাচন আগামি ২৭ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ১২টি পদের মধ্যে সভাপতি ও সহ–সভাপতি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নাটমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ৯৬৪ জন। এই সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে পুকুরিয়া ইউনিয়নে ব্যানার, ফেস্টুন, লিফলেট, পোস্টার বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। নির্বাচন কর্মকর্তা সূত্রে জানা যায়, নাটমুড়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে অংশে নেয়া সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন– রফিকুল ইসলাম চৌং (প্রতীক– চেয়ার), ওয়াসিম উদ্দিন (প্রতীক– ছাতা), সহ–সভাপতি পদে মো. ফরিদুল আলম সওদাগর (প্রতীক–উড়োজাহাজ) ও ছৈয়দুল আলম চৌধুরী (প্রতীক–হারিকেন)। একজন ভোটার নাম প্রকাশ না করা শর্তে বলেন, এ সমিতির শৃঙ্খলা ফিরিয়ে আনতে যোগ্য ব্যক্তিকেই ভোট প্রদান করা হবে। হারানো সুনাম ফিরিয়ে আনা সকল সদস্যের দায়িত্ব। বাঁশখালী নাটমুড়া সমবায় সমিতির নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করছেন মাস্টার হামিদুল আলম।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন