‘আর্থ ডে’ উদযাপন করল প্রাইম ব্যাংক-amarbanskhali.com - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, April 25, 2018

‘আর্থ ডে’ উদযাপন করল প্রাইম ব্যাংক-amarbanskhali.com


আমার বাঁশখালী.কম ডেক্স রিপোর্ট:
‘আর্থ ডে’ অথবা ধরিত্রী দিবস উদযাপন করেছে প্রাইম ব্যাংক। বৃক্ষরোপনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপন করে দেশের ব্যাংকিং খাতের স্বনামধন্য নাম প্রাইম ব্যাংক।
প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, মো. তৌহিদুল আলম খান, এসইভিপি মো. রাফাত উল্লাহ খান ব্যাংকের গুলশান শাখায় বৃক্ষ রোপণের মাধ্যমে ’আর্থ ডে’উদযাপনের সূচনা করেন। দেশব্যাপী ব্যাংকের অন্যান্য শাখাতেও বৃক্ষ রোপণের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে ব্যাংকের একাউন্ট হোল্ডারদের মধ্যে বনসাই বিতরণ করে প্রতিষ্ঠানটি। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে নতুন গ্রাহকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে ব্যাংকটি।
২২ এপ্রিল থেকে ৩১ মে এর মধ্যে যদি কোন গ্রাহক রেজিস্ট্রেশন করেন তবে তাকে প্রথম বছরের ইন্টারনেট ব্যাংকিং সেবা বিনামূল্যে প্রদান করবে প্রাইম ব্যাংক।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন