![]() |
আমার বাঁশখালী.কম, নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী অটোরিক্স (সিএনজি) পরিবহন শ্রমিক ইউনিয়নের গুনাগরীস্থ প্রধান কার্যালয়ে সংগঠনের সভাপতি মোহাম্মদ আনছারের সভাপতিত্বে এক বিশেষ আলোচনা সভা গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা দিকে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি।
![]() |
বাঁশখালী অটোরিক্স (সিএনজি) পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বদিউল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক উজ্জল বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন মিয়া, গুনাগরী সিএনজি লাইন পরিচালক লাইনম্যান আব্দুল গফুর ও নুরুল কবির। সংগঠনের সহ-সভাপতি মাহমুদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, সহ-সাধারণ সম্পাদক নুরুল আজিম এনাম, অর্থ সম্পাদক মোক্তার আহমদ, শ্রমিক নেতা আমির আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক মনু মিয়া, সাংস্কৃতিক সম্পাদক কাজল, সদস্য আবু ছালেক, নুরুল আবছার, মোঃ শফিক, আবদুল আলিম, মোঃ হাসেম সহ শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ প্রমূখ।
প্রধান অতিথি মুজিবুর রহমান সিআইপি শ্রমিকদের উদেশ্যে বলেন, আমার প্রাণ প্রিয় বাঁশখালী বাসীর সেবা করতে তিনি সবসময় প্রস্তুত। আজ বাঁশখালী অটোরিক্স সিএনজি শ্রমিকদের মাঝে উপস্থিত হয়েছি এবং সিএনজি শ্রমিকদের বিপদে অপদে সবসময় পাশে থাকবে তিনি।
আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক
নিচে আপনার মতামত লিখুন






No comments:
Post a Comment