বাঁশখালীতে ইসলামী স্বপ্নবাস্তবায় সংস্থা’র উদ্যোগে এসএসসি ও জেএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ-amarbanskhali.com - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, May 12, 2018

বাঁশখালীতে ইসলামী স্বপ্নবাস্তবায় সংস্থা’র উদ্যোগে এসএসসি ও জেএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ-amarbanskhali.com


আমার বাঁশখালী.কম, নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীতে ইসলামী স্বপ্নবাস্তবায় সংস্থা’র উদ্যোগেএসএসসি ও জেএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সাধনপুর ইউনিয়নস্থ সাহাবের হাট কাঁচা বাজারে মাঠে ইসলামী স্বপ্নবাস্তবায় সংস্থা’র সভাপতি মুহাম্মদ আজিজুল হক আজিজের সভাপতিত্বে ও সংবর্ধনা অনুষ্ঠানের সদস্য সচিব মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় শুক্রবার (১১ মে) বিকাল ২ টায় অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, মাষ্টার মেরিনার ই এক্স ক্যাডেট (বাংলাদেশ মেরিন একাডেমী) ক্যাপ্টেন নুর মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন চৌধুরী খোকা। প্রধান আলোচক ছিলেন, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক বাবু খোকন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন, মো. আবু ছালেহ, ইঞ্জিনিয়ার নাছির উদ্দীন, কামাল উদ্দীন, সাদু রশিদ, বশির আহমদ, আবুল হাসেম, মেম্বার আব্দুল হক, মহিলা মেম্বার পার্বতী রাণী দে।

আরো উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, আবদুস সালাম, সাইফুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা কৃতি শিক্ষার্থীদেও অভিনন্দন জানিয়ে তাদের উদেশ্যে বলেন, আজকে ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তারাই আগামী দিনের দেশ পরিচালনা করবে। তাদের অবশ্যই নিয়মিত অধ্যয়ন চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, অত্র এলাকার সামাজিক যোগাযোগের উন্নয়নের প্রতিত্রুতি দিয়ে বলেন,  অতি দ্রুত ২নং সাধনপুর ইউনিয়নকে একটি ডিজিটাল মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবে।


আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন