চট্টগ্রাম হাসপাতালে দারোয়ানের ধাক্কায় রোগী নিহত - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, May 31, 2018

চট্টগ্রাম হাসপাতালে দারোয়ানের ধাক্কায় রোগী নিহত



আমার বাঁশখালী.কম  মোঃ রোমান চৌধুরীঃ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) দারোয়ানের ধাক্কায় আবু তাহের (৬৫) নামে এক রোগী নিহত হয়েছেন।
২৯-০৫-১৮ ইং মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত আবু তালেবের বাড়ি সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট খাদেম পাড়ায়। এ ঘটনায় অভিযুক্ত চমেক হাসপাতালের দারোয়ান শাহ আলম পলাতক রয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া জানান, ‘দারোয়ানের ধাক্কায় রোগী নিহতের ঘটনাটি শুনেছি। নিহতের স্বজনরা বিষয়টি আমাদের জানিয়েছেন। রোগী সিটে বসতে চেয়েছিলো, তাই দারোয়ান নাকি ধাক্কা দিয়েছে।’
নিহত আবু তাহেরের ছেলে রাব্বি আমার বাঁশখালী.কমকে জানান, বাবাকে ডায়ালাইসিস করার জন্য চমেক হাসপাতালে নিয়ে যাই। রক্ত পরিবর্তন শেষে ওয়ার্ডে থাকা চিকিৎসক বাবাকে ছাড়পত্র দেন। ওই সময়ে ওয়ার্ডের দারোয়ান শাহ আলম এসে আমার বাবা ও বোনকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে বলেন। একটু দেরি হওয়াতেই দারোয়ান আমার বৃদ্ধ বাবাকে ধাক্কা দেয়। এতে বাবা মাটিতে লুটিয়ে পরে ছটফট করতে করতে প্রাণ হারান।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন জানান, ‘দারোয়ানের ধাক্কায় রোগীর মৃত্যুর বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। অভিযুক্ত হাসপাতালের দারোয়ান শাহ আলমকে ইতিমধ্যে সাময়িক বরাখাস্ত করা হয়েছে।’

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন