বাঁশখালীতে জমিয়াতুল মোদার্রেছীনের সম্মেলন সম্পন্ন - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Monday, May 14, 2018

বাঁশখালীতে জমিয়াতুল মোদার্রেছীনের সম্মেলন সম্পন্ন


আমার বাঁশখালী.নেট প্রতিবেদক মোঃ রোবেল.
বাঁশখালী উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের দ্বি-বার্ষিক শিক্ষক সম্মেলন গত সোমবার বিকাল ৩ ঘটিকায় বাঁশখালী পৌরসভাস্থ গ্রীন পার্ক কমিউনিটি সেন্টারে উপজেলা মোদার্রেছীনের সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুল আশরাফি সঞ্চালনায় বাঁশখালী জমিয়াতুল মোদারেছীনের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মির আহমদ আনচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শাহিদা আক্তার জাহান এমএ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম জেলার সভাপতি আলহাজ্ব মাওলানা মুক্তার আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মোর্শারফ হোসেন, জলদী হোসাইনীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু রাশেদ মোঃ মোজাম্মেল, রঙ্গিয়াঘোনা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল, উপাধ্যক্ষ মুজিবুর রহমান নেজামী, উপধ্যক্ষ আজিজুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনা শিক্ষাকে গুরুত্ব সহকারে নিয়ে শিক্ষার মান বাড়িয়েছে। শিক্ষকের বেতন দ্বিগুন করেছে।  তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার ইসলাম বান্ধব সরকার। শেখ মুজিবুর রহমানের বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে অবদানের কথা স্বরণ করেন। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে গুরুত্ব সহকারে নিয়েছে। পর্যায়ক্রমে মাদ্রাসার শিক্ষার মান আরোও বাড়বে। জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন যেন উন্নয়ন করতে পারে।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন