আমার বাঁশখালী. নেট প্রতিবেদক মোঃ রোবেল.
উপজেলা সদরের পৌরসভা জলদী মিয়াবাজার সমিতির নতুন কমিটি সোমবার রাতে বাঁশখালী পৌরসভা কার্যালয়ে গঠিত হয়। ৪২২ জন ব্যবসায়ীর সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার মেয়র সেলিমুল হক চৌধুরী ও কাউন্সিলররা। ৯ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সভাপতি হলেন মোহাম্মদ জামাল উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমীন এবং সদস্য মোহাম্মদ হাসমত আলী, মোহাম্মদ এস্তাফিজুর রহমান, মোহাম্মদ নুর নবী ও মোহাম্মদ আব্দুল গফুর। এছাড়া ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়। এতে আছেন মৌলভি মোহাম্মদ হামেদ, মোহাম্মদ জমশেদ আহমদ, জাফর আহমদ, মোহাম্মদ ইব্রাহিম আল-হোসাইনি, মোহাম্মদ আব্দুর রহমান, নুর আহমদ সওদাগর ও সমশুল আলম সওদাগর।





No comments:
Post a Comment