![]() |
আরফাতুল ইসলাম সোহানের দুরদান্ত গুন্নি বলে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার বিশাল জয়
আমার বাঁশখালী ডটকম:
আরফাতুল ইসলাম সোহানের দুরদান্ত গুন্নি বলে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার বিশাল জয়। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সাইফ পাওয়ার ব্যাটারী এর পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-সাইফ পাওয়ার ৩য় বিভাগ ক্রিকেট লীগ। গত ১৫ মে ২০১৮ইং চট্টগ্রাম মহিলা ক্রীড়া কমপ্লেক্সস মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় মোকাবিলা করেন বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা বনাম লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থা। উক্ত খেলায় বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা ৭৬ রানে লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। সকাল- ৯ টায় মহিলা ক্রীড়া কমপ্লেক্সস মাঠে টসে হেরে আগের ব্যাটিং করতে নেমে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা নির্ধারিত ৪০ / ৩৪.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করেন। দলের হয়ে ইমরান ইসলাম ৩০, মোঃ আসিফ ৩১, হায়াত মাহামুদ ৩২, ওমর ৫, তানজিদ হোসেন ৮, রান করেন।বোলিং নাইমুল ইসলাম ৪টি মিনহাজুল ইসলাম ২টি করে উইকেট লাভ করে। জবাবে লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থা ১৬২ রানের জয়ের লক্ষকে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করেন। দলের হয়ে আমানুল আলম ৩৯, নাইমুল ইসলাম ১০, রান করেন।বোলিং আরফাতুল ইসলাম ৫ টি সোহেল দাশ ৩টি রুবেল, রাশেদ ১টি করে উইকেট লাভ করে। উক্ত খেলায় ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন আরফাতুল ইসলাম সোহান। প্রথম বারে অংশগ্রহ করে জয় লাভ করায় উক্ত টিমের সকল খেলোয়াড় কর্মকতা কোচ সহ ক্রিকেট কমির্টির সকল কর্মকতা দের কে। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাকসুদুর রহমান মুল্লা মহোদয়, বাঁশখালী থানা অফিসার ইন- চার্জ জনাব মোঃ সালাহউদ্দিন মহোদয়, এসিলেন্ড মোঃ আরিফুল হক মৃদুল মহোদয়, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব সাইফুদ্দিন আহমদ রবি, উক্ত লীগের ক্রিকেট কমির্টির চেয়ারম্যান ও বাঁশখালী ক্রিকেট বাঁশখালী ক্রিকেট একাডেমী চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী মিজান, কো, চেয়ারম্যান, তোফাইল বিন হোছাইন, টিম মেনেজার ও বাঁশখালী পুজা উদযাপন কমির্টির সম্মানিত সভাপতি বাঁশখালী ক্রিকেট একাডেমির উপদেষ্ঠা প্রদীপ গুহ দাদা জিলহাজ উদ্দিন সহ সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি
আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক
নিচে আপনার মতামত লিখুন





No comments:
Post a Comment