প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শেখ হাসিনাকে টেলিফোন করেন তিনি। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ১৫ মিনিট কথা হয়।
ফিলিস্তিনের বর্তমান অবস্থা নিয়ে তারা কথা বলেন। বিনালি ইলদ্রিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, ১৮ মে ফিলিস্তিনের ব্যাপারে ওআইসি একটি বিশেষ সামিট আহ্বান করেছে। এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি সময়োচিত পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম উম্মাহকে এক হওয়ার জন্য আহ্বান জানান।
তিনি ইসরায়েলের শক্তি প্রয়োগকে নিন্দা করে বলেছেন, ‘এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।’ একুশে টেলিভিশন
আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক
নিচে আপনার মতামত লিখুন




No comments:
Post a Comment