খালেকের প্রতিক্রিয়া মঞ্জুকে নিয়েই খুলনার উন্নয়নে কাজ করতে চাই - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Tuesday, May 15, 2018

খালেকের প্রতিক্রিয়া মঞ্জুকে নিয়েই খুলনার উন্নয়নে কাজ করতে চাই

আমার বাঁশখালী ডটকম:
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি দলীয় প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন তালুকদার আব্দুল খালেক। এক প্রতিক্রিয়ায় খালেক বলেন, নজরুল ইসলাম মঞ্জু আমার ছোট ভাইয়ের মতো। তাকে নিয়েই আমি খুলনার উন্নয়নে কাজ করতে চাই।  
মঙ্গলবার রাতে খুলনা বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের নির্বাচনী ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্রে এসে জয়ের খবর শুনে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তালুকদার আব্দুল খালেক।  
আব্দুল খালেক বলেন, এই নির্বাচনে আমার প্রধান প্রতিপক্ষ বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। অল্প কিছু ভোটে তিনি পিছিয়ে ছিলেন। কাজেই তাকে নিয়েই খুলনার উন্নয়নে কাজ করতে চাই।
তিনি বলেন, আমি যখন খুলনার মেয়র ছিলাম, তখন তিনি (নজরুল ইসলাম মঞ্জু) এমপি ছিলেন। তিনি আমার আমার ছোট ভাইয়ের মতো। আমরা যখন খুলনা শহরে বিভিন্ন আন্দোলনে মাঠে ছিলাম, সেও সেই আন্দোলন-সংগ্রামে ছিল। কাজেই তাকে নিয়েই খুলনার উন্নয়ন করা হবে।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২৮৯টি। এর মধ্যে তিনটি কেন্দ্র স্থগিত করা হয়। বাকি ২৮৬ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক পেয়েছেন ১৭৬৯০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১০৮৯৫৬ ভোট।

আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন