বাঁশখালীতে ওলামালীগের ইফতার মাহফিলে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, May 31, 2018

বাঁশখালীতে ওলামালীগের ইফতার মাহফিলে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী



আমার বাঁশখালী.কম, নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার মসজিদ মাদরাসার উন্নয়নে খুবই আন্তরিক। জননেত্রী শেখ হাসিনার সরকার যখনই ক্ষমতায় এসেছে মসজিদ মাদরাসার উন্নয়ন হয়েছে। বিএনপি জামায়াত ধর্মের নামে বোমাবাজি ও মানুষ হত্যা করলেও আসলে তারা কেউ ইসলাম ধর্মের বন্ধু নয়। এমপি মোস্তাফিজুর রহমান বলেন, আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনের কর্মসুচি শুরু হয় তাহাজ্জুদের নামাজ আর পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে। তার হাতেই দেশ নিরাপদ, ইসলাম ও আলেম ওলামা মসজিদ মাদরাসা নিরাপদ। গতকাল (৩১ মে, বৃহস্পতিবার) বাঁশখালী পৌর শহরের গ্রীণপার্ক কমিউনিটি সেন্টারে আওয়ামী ওলামালীগ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। 
ওলামালীগ সভাপতি মাওলানা আকতার হোসাইনের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা সাইফুদ্দীন রবি, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী অধ্যাপক আবদুল গফুর, কালীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আনম শাহাদাত আলম, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন, উপজেলা আওয়ামীলীগ নেতা বাবু শ্যামল দাশ, পৌরসভা যুবলীগের সভাপতি হামিদ উল্লাহ হামিদ, লায়ন আমিরুল হক ইমরুল কায়েস, আবদুল মালেক মানিক, ওলামালীগ সেক্রেটারী মাওলানা দিদারুল আলম, মাওলানা আনম ফরহাদুল আলম, মাওলানা হাফেজ শহিদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন-বাঁশখালী জলদী বড় মাদরাসার সাবেক পরিচালক মাওলানা নুরুল হক সুজিশ।

আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন