![]() |
আমার বাঁশখালী.কম, নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীতে ইফতার মাহফিল আয়োজন করেছে এলডিপি। (১ জুন, শুক্রবার) বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজ হলে এলডিপিরি উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। আজকের ইফতার মাহফিলে দলের চেয়ারম্যান সাবেক মন্ত্রী ড. কর্ণেল অলি আহমদ বীরবিক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এলডিপির উপজেলা সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুস সবুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আজকের ইফতার মাহফিলে সাবেক পিপি ও এলডিপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। ইফতার মাহফিল ঘিরে বাঁশখালীতে এলডিপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রায় ৫ হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের পৌরসভা সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান। এলডিপির আজকের ইফতার মাহফিল করতে সংগঠনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান





No comments:
Post a Comment