বাল্য বিবাহ অপরাধে বর কাজীসহ ৮ জনের জেল জরিমানা - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Friday, July 6, 2018

বাল্য বিবাহ অপরাধে বর কাজীসহ ৮ জনের জেল জরিমানা

 

চুয়াডাঙ্গার জীবননগরে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বর রফিকুল ইসলাম ও কাজী শফিকুল ইসলাম সহ ৮ জনকে জেল জরিমানা করেছে ভ্রামমান আদালত। আজ শুক্রবার বিকাল ৫টার সময় উপজেলা চত্ত¡রে ভ্রামমান আদালত বসিয়ে আদালতের বিচারক জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এ রায় দেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মামুন অর রশিদ জানান, জীবননগর উপজেলার হাসাদহ গ্রামে আনোয়ার ইসলামের ৫ম শ্রেনী পড়–য়া স্কুল ছাত্রী রোমেলা খাতুন (১২) এর সাথে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আবুল কাশেমের ছেলে রফিকুল ইসলামের সাথে বিয়ে ঠিক হয় বৃহস্পতিবার। নির্ধারিত দিনে রাত ৮ টার দিকে বর পক্ষের লোকজন কনের বাড়িতে আসে বিয়ের জন্য। এ খবরের ভিত্তিতে জীবননগর থানার একদল পুলিশ হাসাদহ গ্রামে কনের বাড়িতে অভিযান চালিয়ে বর ও কাজীসহ ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসে। অন্যরা পালিয়ে যায়। এরপর আজ শুক্রবার বিকালে ভ্রামমান আদালতের মাধ্যমে বর রফিকুল ইসলাম (১৮), কাজী শফিকুল ইসলাম (২২), বরের দুলা ভাই হাবিবুর রহমান (৪৫), বরের চাচাত ভাই আমজাদ হোসেন (২৮) ও নিকট আত্বীয় জসিম উদ্দীনকে (৩৭) ৭ দিন করে জেল এবং কনের দুলাভাই শাকিল হোসেন (২১), ভাই জহিরুল ইসলাম (৩২) ও নিকট আত্মীয় রুবেলকে (২৫) ২ হাজার টাকা করে জরিমানা করেন। দন্ডপ্রাপ্তদের বিকালেই চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। আমার বাঁশখালী.কম। সূত্র: কারেন্টনিউজ ডটকমডটবিডি।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন