রাশিয়ার কাজান আরেনা স্টেডিয়ামে লেখা হল আজ ইতিহাস। ১৯৬৩ সালে ব্রাজিলের বিপক্ষে শেষ জয়ের পর আজ শনিবার মধ্যরাতে ব্রাজিলের বিপক্ষে আবার জয়ের দেখা পেল বেলজিয়াম।
কাজান অ্যারেনায় আরেকটি পরাশক্তি বধের ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে বেলজিয়াম।

৫৫ বছরের ইতিহাস, রেকর্ড আর পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে চলতি রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে পৌছে গেল রেড বেলজিয়াম।
ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বেলজিয়ামে। ১৩ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফারনান্দিনহো’র করা আত্মঘাতি গোলে লিড পায় বেলজিয়াম। আর ৩১ মিনিটে দলের জন্য ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুয়েন। সতীর্থ রোমেলু লোকাকু’র মধ্যম মাঠের ‘সলো’র সফল পরিসমাপ্তি করেন ব্রুয়েন।
যদিও ম্যাচের ৭৬ মিনিটে বেলজিয়ামের বিপক্ষে কুতিনহোর ক্রস থেকে পাওলিনহোর বদলি হিসেবে নামা রেনাতো আগুস্তোর গোলে ব্যবধান ২-১ এ নামিয়ে আনে ব্রাজিল।

কিন্তু বাকীটা সময় অনেক চেষ্টা করেও আর শেষ রক্ষা হল না। ২-১ ব্যবধানে হেরেই রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। আর বেলজিয়াম গড়ে ৫৫ বছর পর নতুন ইতিহাস। আমার বাঁশখালী ডেস্ক রিপোর্ট।





No comments:
Post a Comment