
নগরীর বায়োজিদ থানারধীন অক্সিজেন এলাকায় রেল ক্রসিং এ ডেমু ট্রেন ও বালি ভর্তি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
জিআরপি থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।নগরীর বায়োজিদ থানারধীন অক্সিজেন এলাকায় রেল ক্রসিং এ ডেমু ট্রেন ও বালি ভর্তি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
তবে নিহত ব্যাক্তি নাম পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।
ওসি শহিদুল ইসলাম জানান, অক্সিজেন এলাকায় রেল ক্রসিং এর কাছে মান্নান ভবনের সামনে একটি ডেমু ট্রেনের সাথে বালুভর্তি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এসময় দুটির মাঝখানে পড়ে এক ব্যাক্তি মারা যায়। আমরা রেকার দিয়ে গাড়ি দুটি সরিয়ে নেয়ার কাজ করছি। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।




No comments:
Post a Comment