নৌকা নৌকা স্লোগান দিয়ে ভোটকেন্দ্র দখল, ধানের শীষে একের পর এক সিল! - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Monday, July 30, 2018

নৌকা নৌকা স্লোগান দিয়ে ভোটকেন্দ্র দখল, ধানের শীষে একের পর এক সিল!


আমার বাঁশখালী ডেস্ক:
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ঝর্ণারপাড় এলাকার কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের নৌকা নৌকা স্লোগান দিয়ে ভোটকক্ষে প্রবেশ করে একদল যুবক। তারপর ধানের শীষে একের পর এক সিল মারতে থাকেন এই যুবকরা।
যুবকরা বের হবার পরে ভোটকক্ষে ছড়িয়ে থাকা বেশ কিছু ব্যালট পেপারে দেখা যায় ধানের শীষ প্রতীকে সিল মেরেছে ঐ যুবকরাই।
এই ঘটনার পর নগরীর ১৮নং ওয়ার্ডের এই ভোট কেন্দ্রে ভোটগ্রহন সাময়িক বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ উদ্দিন প্রিন্স জানান, একটি বিশৃঙ্খলার সংবাদ পেয়ে আমরা কেন্দ্রে আসি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পরিবেশ সম্পূর্ণ অনুকূলে আসলে আবারো ভোটগ্রহন শুরু হবে।বিডি-প্রতিদিন।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন