বন্যা দুর্গত মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Friday, July 6, 2018

বন্যা দুর্গত মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ


মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বন্যার পর মৌলভীবাজার দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ-বালাই। ডায়রিয়া, আমাশয়, চর্মরোগ ও ভাইরাস জ্বরসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসি মানুষ। এসব বন্যা দুর্গত মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করতে মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় অনুষ্টিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।


আজ শহীদনগর বাজার,পতনঊষার গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের কার্যালয়ে সকাল ১১ থেকে দুপুর ৩ টা পর্যন্ত চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। এ ক্যাম্পে চিকিৎসক ছিলেন ডা. বিনেন্দু ভৌমিক, ডা. সায়মা মুজাহিদ লিজা ,ডা. প্লাবন সূএধর সহ অন্যান্য চিকিৎসকরা।

মেডিকেল ক্যাম্পে প্রায় সাতশত শিশু, নারী ও পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরনে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুল হক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌফিক আহমদ বাবু ,মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সাংবাদিক আব্দুল হান্নান চীনু, সাংবাদিক এ.এস.কাঁকন।  আমার বাঁশখালী.কম। সূত্র: কারেন্টনিউজ ডটকমডটবিডি।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন