বাঁশখালীর উপকূলীয় এলাকায় টমেটোর বাম্পার ফলন - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Tuesday, February 13, 2018

বাঁশখালীর উপকূলীয় এলাকায় টমেটোর বাম্পার ফলন

আমার বাঁশখালী ডেক্স:
বাশঁখালীর সাগর উপকুলে সোনার ফলন ফলে । তারই অন্যতম উদাহরন বর্তমানে উৎপাদিত সবজি । বর্তমানে এখানে বিভিন্ন ধরনের সবজির পাশাপাশি টমেটোর বাম্পার ফলন হয়েছে । উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায় এবার বাশঁখালীতে প্রায় সাড়ে ৫শ, হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। উৎপাদন হয়েছে বেশ । বর্তমানে বাজারে সকল ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। ফলে সকল ক্রেতারা নিজেদের চাহিদা অনুসারে নানা ধরনের সবজি ক্রয় করতে পারছে। বাশঁখালীর সাগর উপকুলের বাহারছড়া ও গন্ডামারায় প্রচুর পরিমাণে টমেটোর চাষ ও উৎপাদন হয়েছে। এ সব এলাকার টমেটো একদিকে সুস্বাধু অন্যদিকে বিষমুক্ত হওয়ায় ক্রেতাদের পছন্দও বেশি । এছাড়াও বাশঁখালীর সর্বত্র টমেটোর চাষ হয়ে থাকে ।
বাঁশখালীর একদিকে পাহাড়, অপরদিকে সাগর তারই মাঝখানে সমতল ভূমিতে বছরের অধিকাংশ সময় উৎপাদন হয়ে থাকে নানা ধরনের সবজি। বর্তমান মৌসুমে বাঁশখালীতে টমেটোর বাম্পার ফলন হয়েছে। বিগত মাস দেড়েক থেকে শুরশু করে বর্তমান সময় পর্যন্ত বাঁশখালীর বিভিন্ন হাট বাজার গুলোতে প্রচুর পরিমাণে টমেটোর পাওয়া যাচ্ছে। শুরুতেই এ টমেটোর দাম কেজি প্রতি ৮০১০০ টাকা থাকলেও বর্তমানে তা ১০২০ টাকাতে নেমে এসেছে। বাঁশখালীর উপকূলীয় বাহারছড়া এলাকায় প্রচুর পরিমাণে টমেটোর উৎপাদন হয়ে থাকে।
এবারও তার ব্যতিক্রম হয়নি। বাহারছড়ার রত্নপুর ইলশা থেকে শুরু করে বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে টমেটোর উৎপাদন হয়েছে। অপরদিকে পাহাড়ি এলাকার পুঁইছড়ি, নাপোড়া, চাম্বল, শীলকূপ, পৌরসভার জলদী, সরলের পাইরাং, বৈলছড়ি, কালীপুর, সাধনপুর ও পুকুরিয়া এলাকায় প্রচুর পরিমাণে টমেটোর ফলন হয়েছে। বাহারছড়া এলাকার টমেটো চাষীরা বলেন, সাগর পাড়ের আবহাওয়া পরিবেশ সম্মত হওয়ায় এখানে প্রচুর পরিমাণে সবজি ও টমেটোর চাষ হয়। আমরা প্রথম পর্যায়ে টমেটোর উৎপাদন শুরু করায় আগে থেকেই বাজারে বিক্রি শুরু করতে পেরেছি। শুরুতেই প্রতি কেজি টমেটোর ৮০ণ্ড১০০ টাকা দামে বিক্রি করেছি আমরা। বর্তমানে টমেটোর দাম অনেকটা কমে এসেছে। বাহারছড়া এলাকা থেকে প্রতিদিন কয়েক ট্রাক টমেটো দেশের বিভিন্ন স্থানে ক্রেতারা পাইকারী দরে কিনে নিয়ে যায়। উপকূলীয় এলাকার টমেটোর সুস্বাদু হওয়ায় এ টমেটোর কদর সবচেয়ে বেশী। শীলকূপ এলাকার টমেটোর ব্যবসায়ী মোক্তার আহমদ বলেন, প্রতিদিন টাইম বাজার এলাকায় বেশকিছু টমেটোর পাইকারী দরে বিক্রি করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এখানে ভিড় জমায়। সবচেয়ে চোখে পড়ার মত টমেটোর হাট বসে বৈলছড়ির চেচুরিয়ায়। প্রধান সড়কের দুই পাশে প্রতিদিন ভোর থেকে টমেটোর হাট বসে। ট্রাকে করে ক্রেতারা বিভিন্ন স্থান থেকে এসে এখান থেকে টমেটোর কিনে নিয়ে যায়। বৈলছড়ি এলাকার টমেটোর বিক্রেতা ফজল হক জানান, উন্নত পদ্ধতিতে চাষাবাদ করলে প্রচুর লাভবান হওয়া যাবে। নিয়মিত পরিচর্চার মাধ্যমে উৎপাদন ব্যয় বাদ দিয়ে শ্রমের টাকাসহ অন্যান্য খরচগুলো তুলে আনা সম্ভব। বাঁশখালীতে টমেটোর বাম্পার ফলন ও উৎপাদন নিয়ে জানতে চাইলে বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, বাশঁখালীতে এবার প্রায় সাড়ে ৫শ’ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। বাঁশখালী হল একটি উৎপাদনশীল এলাকা।
এখানে সকল ধরনের সবজির প্রচুর ফলন হয়। বাঁশখালীর উপকূলীয় ও পাহাড়ি এলাকায় এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। বাঁশখালীর সবজি চাষীদের জন্য একটি আদর্শ এলাকা। আর এখানকার চাষীরা সঠিকভাবে ফসল ফলাতে সকল ধরনের পদ্ধতি জেনে নেয় কৃষি অফিস থেকে । আজাদী

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন